মোটরযানগুলোর অগ্রিম আয় কর বৃদ্ধির প্রতিবাদে, চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোটরযানে চাপিয়ে দেওয়া অগ্রিম আয় কর বৃদ্ধির প্রতিবাদে, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ পণ্য পরিবহনে বিরাজমান সমস্যাবলী নিয়ে পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে অদ্য ১৬.০৮.২০২১ ইং ১১ টায় অনুষ্ঠিত হয়। গত ২২.০৬.২০ইং হতে বিনা নোটিশে মোটরযানগুলো হতে অগ্রিম করের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে ২৭.০৬.২১ ইং পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষিতে অদ্য ১৬.৮.২১ ইং দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্য পরিবহন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দগণ অংশ গ্রহণ করেন।

